বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাতীয় শোক দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদ মাহফিল আয়োজন

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ মাগরিবের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

এতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবনদানকারীদের রুহের মাগফেরাতও কামনা করা হয়। বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং বিশ্ববাসী তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

বিভিন্ন বালা মুসিবত থেকে বিশ্বকে মুক্তি দেয়ার জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করেও দোয়া করা হয়।

রাষ্ট্রপতি মাগরিবের নামাজের আগে দোয়া-মাহফিলে যোগ দেন, বঙ্গভবনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য নির্দেশিকা পালন করেন। মিলাদ-মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও রাষ্ট্রপতি ভবনের কর্মচারীরা অংশ নেন।

মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কাবির।


অন্যান্য সংবাদ