সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। রোববার (১০ জুলাই) সকাল ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা, প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিক, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, বি‌ভিন্ন মন্ত্রণাল‌য়ের স‌চিব, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজ শেষে খুৎবাহ দেন ইমাম। প‌রে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত নিরাপদ ও নির্বিঘ্নে করতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঈদগাহে প্রবেশের আগে পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে থাকা চেকপোস্টে মুসল্লিদের চেক করা হয়। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্যই এই নিরাপত্তা।

এরআগে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বিরের দায়িত্ব পালন করেন হাফেজ আতাউর রহমান।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


অন্যান্য সংবাদ