শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এগিয়ে যেতে চাই : মেয়র তাপস

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এগিয়ে যেতে চাই ।
আজ বনানী কবরস্থানে ১৫ অগাস্ট হত্যাকা-ে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সমাধিতে সপরিবারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর গণমাধ্যমের সাথে আলাপকালে মেয়র একথা বলেন।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আজকে আমাদের যে শোক সেই শোককে শক্তিতে পরিণত করে, জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন- তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে এগিয়ে চলেছে। সেটাই আমাদের বড় প্রাপ্তি এবং জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে চিরদিনের জন্য বাংলার মাটি হতে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, ‘আমরা জানি যে- খুনি চক্র এখনো সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, যুদ্ধাপরাধী সেই প্রতিক্রিয়াশীল শক্তি এখনও সোচ্চার রয়েছে। আমাদের প্রত্যয় থাকবে- তাদেরকে এই বাংলার মাটি থেকে চিরদিনের জন্য নির্মূল করার। আমরা আশা করি- সে লক্ষ্যে জাতি ঐক্যবদ্ধ থাকবে।’
তিনি এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্ট কাল রাতে শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করেন।
এর আগে মেয়র ধানমন্ডি ৩২ নম্বরে এবং পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে পরিষদের ব্যানারেও ধানমন্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, মেয়রের সহধর্মিণী আফরিন তাপস, মেয়রের দুই সন্তান- শেখ ফজলে নাওয়াল ও শেখ ফজলে নাশওয়ান, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ করপোরেশনের সকল বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ