রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ছাত্রলীগের হামলায় রক্তাক্ত জোনায়েদ সাকি

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : June 7, 2022
ছাত্রলীগের হামলায় রক্তাক্ত জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় সাকিসহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতদের দেখতে দুপুরে চট্টগ্রামে পৌঁছান সাকি।

এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে কিছু এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের কর্মীরা। হামলায় জোনায়েদ সাকির নাক দিয়ে রক্ত ঝরেছে। তিনি বাঁ হাতেও আঘাত পেয়েছেন।

জানা গেছে, বিকেল সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালের অভ্যন্তরে পৃথক দুটি স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জোনায়েদ সাকি। এরপর বের হবার সময় ছাত্রলীগের কর্মীরা মিছিল সহকারে হাসপাতালের প্রধান ফটকে এসে তার ওপর হামলা চালায়।

এ বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করে জানান, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় আমরা প্রতিবাদ জানিয়েছি।


অন্যান্য সংবাদ