মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ছাত্রদল যারা করে তাদের বয়স এখন কত, প্রশ্ন তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রদল যারা করে তাদের বয়স কত এখন? যারা ছাত্রদলের সভাপতি-সম্পাদক তারা কি ছাত্র? তাদের বয়স ৪০ এর কোঠায়। তারা তো ছাত্রের বাবা। ছাত্রের বাবারা যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে চায় তখন ছাত্ররা তো উত্তেজিত হবেই, সেটি খুব স্বাভাবিক।

রোববার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ছাত্রলীগ উস্কানি দেয়নি, দিয়েছে ছাত্রদল। যখন বহিরাগত সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চায়, তখন তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্ররা বাধা দেবে, এটা খুবই স্বাভাবিক।

তিনি বলেন, উস্কানি ছাত্রদলের পক্ষ থেকে এসেছে। ছাত্রদের বাবা স্থানীয় যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের পক্ষ থেকে এসেছে।

বিএনপি নেত্রী বেগম জিয়া মুক্ত আছেন উল্লেখ করে তিনি বলেন, তার দণ্ড স্থগিত করে যেহেতু মুক্তভাবে জীবন যাপন করার সুযোগ করে দেয়া হয়েছে, সুতরাং দেশে বিএনপির নেতৃত্বে বিশৃঙ্খলা তৈরি হলে এবং দেশে অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের মতো ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব বেগম জিয়ার উপরও বর্তায়।

তিনি বলেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর বর্তায় তো বটেই, বেগম জিয়ার উপরও বর্তায়। সেজন্যই প্রশ্ন এসেছে, বেগম জিয়াকে এভাবে বাইরে রাখার প্রয়োজন আছে কি না। সেজন্যই অনেকে দাবি তুলেছেন, তাকে আবার কারাগারে পাঠানোর।

খালেদা জিয়া জেলখানায় থাকলে এই প্রশ্ন আসত না বলেও জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।


অন্যান্য সংবাদ