রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমালয়ে ধান কাটা শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি / ২৮ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

কৃষি প্রণোদনার আওতায় জেলায় কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমালয়ে চাষ করা বোরো ধান কাটা শুরু হয়েছে। সমালয়ে লাগানো ১৫০ বিঘা জমির বোরো ধান কাটা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলমডাঙ্গার মাধবপুর মাঠে এ ধান কাটা শুরু হয়।
আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি যন্ত্রপাতির সহায়তায় বোরো মৌসুমে সমালয়ে ১৫০ বিঘা জমিতে ধান রোপণ করা হঢেছিলো আলমডাঙ্গার উপজেলার মাধবপুর মাঠে। বোরো ধান লাগানো হয় কৃষি যন্ত্রপাতির মাধ্যমে। আর কাটাও শুরু হয়েছে যন্ত্রপাতির সহায়তায়। যন্ত্রপাতির সহায়তায় ধান রোপণ ও কাটায় কৃষির আধুনিকায়ন সম্ভব হয়েছে।

১৫০ জন কৃষকের এ ধান রোপণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তায়। প্রতি বিঘায় ধান উৎপাদন হবে ২০ মণ। সমালয়ে ধান লাগাতে প্রত্যেক কৃষককে ধানের চারা, সার, কীটনাশকসহ সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়।

কৃষি যন্ত্রপাতির সহায়তায় ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সরোওয়ার্দী প্রমুখ।


অন্যান্য সংবাদ