রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চুরির অপবাদে কিশোরীকে বেঁধে মারধর

জয়পুরহাট প্রতিনিধি / ৬১ জন দেখেছেন
আপডেট : October 10, 2021

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২০০ টাকা চুরির অপবাদ দিয়ে কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে।

সেই মারধরের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি বেগম স্থানীয় এক কিশোরীকে বাজারের পাশে গাছে রশি দিয়ে বেঁধে মারধর করেন। এ সময় বেলি বেগম বলেন, ওই কিশোরী তার বাড়ি থেকে ২০০ টাকা চুরি করেছে। তবে ওই কিশোরী চিৎকার করে টাকা চুরির কথা অস্বীকার করে এবং কাঁদতে থাকে।

মারধরের ওই ঘটনা ভিডিও করে শনিবার রাতে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত বেলি বেগম চুরির ঘটনার কোনো প্রমাণ দিতে পারেনি।

এ বিষয়ে মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান শামীম বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখনও সেখানে যেতে পারিনি।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, বিষয়টি শোনার পর তিনি ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।


অন্যান্য সংবাদ