রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চীন থেকে কাল আসছে কেনা টিকার দ্বিতীয় চালন, উপহার দেবে আরও ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : July 16, 2021

চীনের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেওয়া হবে বলে গতকাল সন্ধ্যা ৬টায় ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান।

পোস্টে তিনি বলেন, ‘মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশি ভাই-বোনদের আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন।’ তবে, এ টিকা কবে পাঠানো হবে, সে বিষয়টি উল্লেখ করেননি হুয়ালং ইয়ান। এর আগে, দুই দফায় উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়েছে চীন। এছাড়াও সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনার চুক্তিও করেছে বাংলাদেশ। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। কেনা টিকার আরও ২০ লাখ ডোজ কাল রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।


অন্যান্য সংবাদ