রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চীন থেকে এলো সিনোফার্মের ১৭ লাখ ৭০ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক / ৮৪ জন দেখেছেন
আপডেট : August 11, 2021

চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরো ১৭ লাখ ৭০ হাজার টিকা ঢাকায় পৌঁছেছে। বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনের বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে এয়ার এমিরাটের একটি ফ্লাইট এ টিকা নিয়ে রওনা দেয়। দোহা হয়ে বাংলাদেশ সময় ৭টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছে এ টিকা।

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরো ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। এবার দ্বিতীয় দফায় আরো ১৭ লাখ ৭০ টিকা ঢাকায় এলো।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।


অন্যান্য সংবাদ