রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চিকিৎসার জন্য ফের থাইল্যান্ড গেলেন রওশন এরশাদ

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

আবারো চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজ এর একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওয়ানা করেছেন তিনি। এসময় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির সঙ্গে থাইল্যান্ড গেছেন তার ছেলে রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও পরিবারের সদস্যরা।

দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে বিদায় জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাসরিন জাহান রতনা এমপি, নাজমা আক্তার এমপি, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, শেরিফা কাদের এমপি, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।
এসময় জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ