মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

চিকিৎসার্থে বিদেশ যেতে হলে খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫৯ জন দেখেছেন
আপডেট : August 28, 2021

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) ও এমআরডিআই’র যৌথ আয়োজনে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি আজ এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে আবারও তাকে জেলে যেতে হবে। এর পর নতুন করে তাকে আবেদন করতে হবে। কারণ যে আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার দন্ড স্থগিত করে মুক্তি দেয়া হয়েছে, তার আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার কোনো সুযোগ নেই। সেই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বজনের পক্ষ থেকে যখন আবেদন করা হলো, তখন তার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়। তার মানে তার পক্ষে যে আবেদনটা ছিল তা নিষ্পত্তি হলো। খালেদা জিয়াকে দ’ুটি শর্ত দিয়ে মুক্তি হয়েছে। সেই শর্ত মেনেই তিনি মুক্তি পেয়েছেন। এখন পরের ধাপে তারা বিদেশ যেতে অনুমতি চায়। কিন্তু কথা হলো যে আবেদনটি নিষ্পত্তি করা হলো সেটা পুনবিবেচনার ক্ষমতা আইনে আমাদের দেয়া হয়নি। এখন আবার আবেদন করতে হলে আগের আবেদনটি বাতিল করে খালেদা জিয়াকে আবার জেলখানায় গিয়ে আবেদন করতে হবে।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে হেয় করে, অপদস্ত করে, কাজেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে। তবে এই আইনের অপব্যবহার বন্ধ হচ্ছে। গত তিনমাস লক্ষ্য করে দেখবেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার অনেকটাই কমে এসেছে।

কর্মশালায় আরও বক্তৃতা করেন-আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম। ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাশহুদুল হক।


অন্যান্য সংবাদ