মোহাম্মদ আবদুল আলিম(মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি )
“উন্নত ক্যারিয়ার গঠনে, কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন আন্দিকুট ইউনিয়ন ফুলঘর গ্রামের ইব্রাহীম সরকার নামের এক তরুণ নিজ প্রচেষ্ঠায় প্রযুক্তির মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে হায়দরাবাদ কলেজ মার্কেটে গড়ে তুলেছেন জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টার। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ।হায়দরাবাদ কলেজ মার্কেটে অবস্হিত জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের থেকে ০৬মাস মেয়াদী ডিপ্লোমা-ইন-সফটওয়্যার এপ্লিকেশন কোর্সের ৮ম ব্যাচের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই জানুয়ারী ২০২৩ ইং শনিবার সকাল ১০.০০ ঘটিকায় হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজ ভবনে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৪২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিষ্ঠানের পরিচালক জনাব মোঃ ইব্রাহীম সরকারের তত্ত্বাবধানে, পরীক্ষায় পরিদর্শনে আসেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন কর্তৃক কুমিল্লা অঞ্চলের বিভাগীয় পরিদর্শক, জনাব মোঃ ওমর ফারুক (সিএমবি) ও বাংলাদেশ ডাক বিভাগ কুমিল্লা উত্তর জেলার ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা কমিটির সভাপতি, জনাব মোঃ নিয়ামুল হক। পরীক্ষার শেষে বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন- হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের হেড এসিসটেন্ট, জাফর ইকবাল, ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ার-মারমিম ইসলাম (মাজেদুল), হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক- ইয়াছমিন বেগম, ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের বিভাগীয় পরিদর্শক- ওমর ফারুক (সিএমবি), ও বাংলাদেশ ডাক বিভাগ কুমিল্লা উত্তর জেলার ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা কমিটির সভাপতি-নিয়ামুল হক। সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক জনাব মোঃ ইব্রাহীম সরকার কম্পিউটার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদেশ্যে বলেন, আপনারা চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হোন। কেননা, যারা সৎ উদ্দেশ্য, সাহস ও নিজ মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম তারাই দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারে। আজ আমি উদ্যোক্তা হয়েছি বলেই আপনারা আমার প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের উপর বিশেষ প্রশিক্ষন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এতে আমি গর্ববোধ করছি। এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে যে সকল প্রশিক্ষণ দেওয়া হয়: বেসিক কম্পিউটর কোর্স ৩মাস ও ৬মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স। ৬মাস ও ১বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-সফটওয়্যার এপ্লিকেশন কোর্স গ্রাফিক্স ডিজাইন এন্ড স্টুডিও ম্যানেজ। উল্লেখ্য কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়। তাই এই ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের জন্য যোগাযোগ করতে সংশ্লিষ্ট এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন হায়দরাবাদ কলেজ মার্কেটে অবস্থিত, জনতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সত্ত্বাধিকারী – মোঃ ইব্রাহীম সরকার মোবাইলঃ 01788-827474, 01646-515221