রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চাকরিচ্যুত শ্রমিকদের কাছে নত হলেন ড. ইউনুস

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : May 23, 2022
চাকরিচ্যুত শ্রমিকদের কাছে নত হলেন ড. ইউনুস

গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত ১৭৬ শ্রমিককে ৪০০ কোটি টাকা দিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনুস। সোমবার (২৩ মে) কোম্পানি কোর্টে বিচারককে এ তথ্য জানান তার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

গ্রামীণ টেলিকম অবসায়নের আবেদন প্রত্যাহার করেছে শ্রমিকরা।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী।

আইনজীবী ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, গ্রামীণ টেলিকমের কাছে শ্রমিকদের পাওনা আড়াইশ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। এই পাওনা টাকার জন্য কোম্পানিটি অবসায়ন চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গ্রামীণ টেলিকমে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলে আসছে। শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-২১৯৪) সিবিএর সঙ্গে আলোচনা না করেই এক নোটিশে ৯৯ কর্মীকে ছাঁটাই করে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ। গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ ছাঁটাই করা হয়।

এরপর ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ২৮ জন কর্মী। এই ছাঁটাইকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. ইউনুসকেও তলব করেছিলেন হাইকোর্ট। ২০২১ সালের ৪ এপ্রিল শ্রমিকদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া গত বছরের ১২ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনুসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। এসব অস্থিরতার মধ্যেই গ্রামীণ টেলিকম অবসায়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদনটি করা হয়।


অন্যান্য সংবাদ