রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত : ২০ বরযাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিদি / ৯৫ জন দেখেছেন
আপডেট : August 4, 2021

# ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা পাচ্ছে মৃতদের পরিবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে নদীর ধারে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১৬ জনের নাম জানা গেছে। এরা হলেন- জমিলা (৫৮), তবজুল (৭০), আদল (৩৫), রফিকুল (৬০), লেচন (৫০), সজীব (২২), টকি বেগম (৩০), আলম (৪৫), পাতু (৪০), সহবুল (৩০), বেলি বেগম (৩২), বাবলু (২৬), মোছা. মোৗসুমী (২৫), টিপু সুলতান (৪৫), বাবু (২০) ও অসিকুল ইসলাম ডাকু (২৪)।

এদিকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মৃতদের পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনে এ সহায়তা দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মৃত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই সহায়তা মরদেহ দাফনের জন্য। এছাড়া আহতরাও চিকিৎসার জন্য সহায়তা পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার  জানান, সদর উপজেলার নারায়ণপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বৃষ্টি শুরু হলে নৌকার সবাই নদীর ধারে একটি অস্থায়ী ছাউনির নিচে আশ্রয় নেন। এ সময় সেখানে হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ১৫ থেকে ১৬ জনের মৃত্যু হয়। হাসপাতালে যাওয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত ২০ জনের মতো মারা গেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাওয়ার যাত্রী ছিলেন। এছাড়া মৃত আরেকজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিলেন। সব মিলে নৌকায় নারী-শিশু মিলে ৫৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই বৃষ্টি আসার পর নৌকা থেকে নেমে নদীর ধারে উঠে আসেন।

আহতদের শিবগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মৃতদের পরিচয় জানতে সুর্যনারায়ণপুরে পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিবসহ পুলিশের একটি দল গেছেন বলে জানান শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। স্থানীয়রা ২০ জন বললেও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী বিকেল ৪টায় জানান মৃতের সংখ্যা ১৭ জন।

এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাঁকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, হাসপাতালে আহতদের আনা হচ্ছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে গুরুতর আহত এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি শিশুটির বাবা-মা মারা গেছেন। সবার নাম ও ঠিকানা সংগ্রহে পুলিশ কাজ করছে।

ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের উপপরিচালক সাবের আলী জানান, মৃত ও আহতদের নৌকায় করে সদর উপজেলার আলিমনগরের ঘাটে নিয়ে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের হাসপাতালে ভর্তি করে।

 


অন্যান্য সংবাদ