রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চলতি বছরে ডেঙ্গুতে ৩০ মৃত্যু

কে,এম,আর / ৮৪ জন দেখেছেন
আপডেট : August 18, 2021

# এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬

 

রাজধানীসহ দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত এক দিনে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী পাওয়া গেছে ৩০৬ জন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মত তিন শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য সহকারী মো. শরীফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত একদিনে আমাদের কাছে চারজন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য এসেছে। আর জুলাই ও অগাস্ট মাসে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৪ জুলাই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর আসে। এরপর বুধবার নাগাদ এ রোগে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের একদিনে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৭৩ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৩৩ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়। এর আগের দিন মঙ্গলবার বছরের সর্বোচ্চ ৩২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার খবর এসেছিল। একদিনে ৩২৯ ডেঙ্গু রোগী, এই বছরে সর্বাধিক।

এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চলতি অগাস্ট মাসে এখন নাগাদ ৪ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে এসেছে। গত জুলাইয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৮৬। ২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল।

পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। করোনাভাইরাসের মহামারীর মধ্যে চলতি বছরের জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ১ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী, যাদের ১ হাজার ১১০ জনই ঢাকা মহানগরীর। আর অন্যান্য বিভাগে ৮৩ জন। দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৬ হাজার ৯৫৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৭৩৩ জন।


অন্যান্য সংবাদ