মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চমেক হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকের হামলা, নার্সদের বিক্ষোভ

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 7, 2022

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্স ও স্টাফের ওপর শিক্ষানবিশ চিকিৎসকের হামলার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে হাসপাতালের নার্সরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে হাসপাতালের ফটকের সামনে এ বিক্ষোভ শুরু হয়।

নার্সদের অভিযোগ, এক নিকটাত্মীয়কে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করাতে আসেন এক শিক্ষানবিশ চিকিৎসক। এ সময় নাম নথিভুক্ত করতে নার্স রোগীর পরিচয় নিয়ে প্রশ্ন করলে শিক্ষানবিশ ওই চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই নার্সকে মারধর করেন ওই শিক্ষানবিশ চিকিৎসক। এর প্রতিবাদে বিভিন্ন ওয়ার্ডের নার্সরা হাসপাতালের ফটকের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দোষী শিক্ষানবিশ চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

এদিকে নার্সদের এই আকস্মিক বিক্ষোভে দুর্ভোগে পড়ে রোগীরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে সীতাকুণ্ডে দগ্ধদের। পরে সমস্যা সমাধানে প্রশাসন জরুরি সভায় বসে। হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেয় প্রশাসন। এরপর কাজে ফিরে নার্সরা।

চমেক নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আশু চৌধুরী জানান, প্রশাসন জরুরি সভায় বসে আশ্বাস দিয়েছে। আমরা অবস্থান কর্মসূচি স্থগিত করেছি।


অন্যান্য সংবাদ