বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম পোর্ট ও বে-টার্মিনাল অপারেশনে ইউএই এর আগ্রহ

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 23, 2022

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ডিপি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এবং এর বে-টার্মিনাল অপারেশন ও সমন্বিত লজিস্টিকস সাপোর্টের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তারা ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) এবং মেরিটাইম সেক্টরেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

সচিবালয়ে আজ মঙ্গলবার নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে ডিপি ওয়ার্ল্ডের সাবকন্টিনেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান সুমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে এসে এ আগ্রহের কথা প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, ডিপি (দুবাই পোর্ট) ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সাবকন্টিনেন্টের পরিচালক (বাণিজ্যিক ও বিজনেস ডেভেলপমেন্ট) কেভিন ডি’সুজা, ডিপি ওয়ার্ল্ড এর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর শামীমুল হক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ