বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫, আহত ৭

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

চট্টগ্রামের পটিয়ায় দূরপাল্লার বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। একই ঘটনায় ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (১১ জুলাই) রাতে পটিয়া উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম চৌধুরী ঘটনা নিশ্চিত করে জানানা, সোমবার রাত আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পাঁচজন নিহত হয়েছেন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। কক্সবাজার থেকে নগর অভিমুখী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন। বাসের ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন।’

পটিয়া ফায়ার স্টেশনের টিম লিডার প্রদীপ ত্রিপুরা বলেন, ‘বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে অটোরিকশা থেকে পাঁচজনের মরদেহ বের করেছি। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। তবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।


অন্যান্য সংবাদ