রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের ৫০টি গ্রামে শনিবার কুরবানির ঈদ

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 8, 2022

চাঁদ দেখার উপর নির্ভর করে দেশে কুরবানির ঈদ উদযাপিত হবে আগামী রবিবার (১০ জুলাই)। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার (৯ জুলাই) চট্টগ্রামের ৫০ গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা অন্যান্য বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করবেন। সকাল ১০টায় দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে মুফতি ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান জামাতে ইমামতি করবেন। ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন করেছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদগণ এতে অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জাখীল দরবার শরীফের মুরিদ নজমুল করিম চৌধুরী দুলাল। ঈদের নামাজের পর পশু কোরবানি দেওয়া হবে।

মির্জাখীল দরবার শরীফ সূত্র জানায়, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, মাদার্শা, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বী, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ শনিবার ঈদুল আজহা উদযাপন করবেন।


অন্যান্য সংবাদ