মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে আগুন

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : June 4, 2022
চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। এতে দগ্ধ হয়েছে অন্তত ৫০ জন। শনিবার (চৌঠা জুন) রাতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দু’টি ইউনিট। ডিপোতে আমদানি ও রপ্তানির বিভিন্ন মালামালবাহী কন্টেইনার আছে বলে জানা গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

আগুন লাগার পর কন্টেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

হতাহতের আশঙ্কার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক।


অন্যান্য সংবাদ