বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গ্রিসে বিধ্বস্ত উড়োজাহাজে ছিল প্রশিক্ষণ মর্টার শেল: আইএসপিআর

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 17, 2022

সার্বিয়া থেকে বাংলাদেশে আসার পথে গ্রিসের কাভালায় বিধ্বস্ত উড়োজাহাজে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা প্রশিক্ষণ মর্টার শেল ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রবিবার (১৭ জুলাই) আইএসপিআর জানায়, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে, সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। এখানে উল্লেখ্য, উক্ত চালানে কোন অস্ত্র ছিল না এবং উক্ত চালানটি বীমার আওতাভুক্ত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার (১৭ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উড়োজাহাজের ৮ ক্রুর সবাই নিহত হয়েছেন।

সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার (১৭ জুলাই) জানায়, কার্গো বিমানটিতে সাড়ে ১১ টন সামরিক সরঞ্জাম ছিল। এর মধ্যে ছিল মর্টার ও প্রশিক্ষণের জন্য গোলা যা সার্বিয়ার তৈরি। এই চালানের ক্রেতা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


অন্যান্য সংবাদ