বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাঁচ নির্মাণ শ্রমিক নিহত ও আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত (কাগদী) রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুরজ মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস(৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস(৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার(৪০)। এ ঘটনায় আহত তিনজন কাশিয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবুল কালাম আজাদ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯ টার দিকে মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত বাজার থেকে নির্মাণ কাজে ব্যবহারিত কংক্রিট মিক্সার মেশিন করে কয়েকজন শ্রমিক উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় কাঠামদরবস্ত রেল ক্রসিং পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মিক্সার মেশিনকে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো তিনজন।


অন্যান্য সংবাদ