মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

গৃহকর্মী নির্যাতনের দায়ে আটক চিত্রনায়িকা একা

নিজস্ব প্রতিবেদক / ৫১ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা-বিদেশি মদসহ মাদক উদ্ধার করা হয়। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রামপুরার নিঝুম এলাকায় চিত্রনায়িকা একার বাসা থেকে পুলিশ তাকে আটক করে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপুরার নিঝুম এলাকার বাসা থেকে একাকে আটক করা হয়েছে। এ সময় গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে গৃহকর্মী হাজেরা বেগম থানায় এসে অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এছাড়াও চিত্রনায়িকা একার ঘর থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে তার বিরুদ্ধে দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


অন্যান্য সংবাদ