বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধা ৫ আসনে ভোট ১২ অক্টোবর

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 23, 2022

একাদশ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে এ আসনে।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয় গত ২৩ জুলাই। এদিন থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোট করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে৷ সে অনুযায়ী আগামী ২০ অক্টোবরের মধ্যে উপ-নির্বাচনটি সম্পন্ন করার বাধ্যবাধতা ছিল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, আপিল ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৯-২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

এদিকে গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়- বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার জনাব মোঃ ফজলে রাব্বী মিয়া ০৮ শ্রাবণ ১৪২৯/২৩ জুলাই ২০২২ তারিখ পূর্বাহ্ণে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনটি ওই তারিখে শূন্য হয়।


অন্যান্য সংবাদ