বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গরমে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : July 19, 2022

বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার সীমিত করার পর এবার প্রধানমন্ত্রী পোশাক নিয়ে এই নির্দেশনা দিয়েছেন বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা বাংলাদেশের জন্যও সঙ্কট নিয়ে এসেছে। সেই কারণে বিদ্যুৎ সাশ্রয়ে লোড শেডিংসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার, তারই অংশ হিসেবে এসি ব্যবহার সীমিত করতে বলা হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় বিদ্যুৎ সাশ্রয় নিয়ে আলোচনা হয়। তখনই পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আসে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এনইসিতেই সভার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মান্নান।

সচরাচর স্যুট পরলেও এদিন পাঞ্জাবি পরে আসা পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এসময় মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন। তবে শীতকালে (স্যুট) পরতে পারবেন এবং বিদেশি কোনো ডেলিগেট আসলে তখন স্যুট-কোট পরা যাবে। এছাড়াও প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ ডিগ্রি সেলসিয়াস-এর নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন। এবং অফিস থেকে বের হয়ে সময় অবশ্যই এসি বন্ধ করে যেতে হবে।

বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে আরও সজাগ হওয়ার নির্দেশ দিয়েছেন। সংকট মোকাবেলায় সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, দেশে এখন মৌলিক কিছু নিত্যপণ্যের দাম নিম্মমূখী হচ্ছে। ভোজ্যতেলের দাম নিম্নমূখী হচ্ছে, এটা এখন দৃশ্যমান। আগামীতে চালের মুল্যেও পরিবর্তন আশা করছি আমরা। তিনি বলেন, এই মৌসুমে সরকার প্রান্তিক কৃষকের জন্য বিনামুল্যে সার ও বীজ এবং বড় কৃষকের জন্য ন্যায্যমূল্যে সার-বীজ বিতরণ করবে।


অন্যান্য সংবাদ