রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গণমাধ্যম আইনের ত্রুটি সংশোধনে লিখিত প্রস্তাব দিতে হবে: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 2, 2022

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম আইনের যেসব ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো সংশোধনের জন্য সাংবাদিক সংগঠন থেকে লিখিত প্রস্তাব আসতে হবে। সরকারও চায় এই আইন পরিবর্তন ও পরিমার্জনের প্রয়োজনীতা রয়েছে। এটা নিয়ে বিতর্কের সুযোগ নেই। সাংবাদিকদের জন্য এ আইন। তারা না চাইলে হবে না।এই আইন হলে টেলিভিশন, রেডিও এবং অনলাইন তাদের সুরক্ষা হবে। মালিকপক্ষ এ আইন চাচ্ছে না।

শনিবার (২ জুলাই) বিজেসি আয়োজিত সম্প্রচার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশনে যাতে বিদেশি সংস্কতির আগ্রাসনের শিকার না হন, মালিকপক্ষের হাতিয়ার না হয়, জনগণের পক্ষে কথা বলে সেই বিষয়টি বিজেসি নেতাদের দেখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে মূলপ্রবন্ধ উপস্থাপন কালে শাকিল আহমেদ বলেন, সংসদে উত্থাপিত গণমাধ্যম কর্মী আইনে শ্রম আইনের বিধি-বিধান থাকতে হবে। এমন কোনো আইন চাপিয়ে দেয়া যাবে না যেটা সাংবাদিকতায় বাধাগ্রস্থ হয়।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা, বয়স নির্ধারণ না করা সহ সাংবাদিকদের স্বার্থ রক্ষার নানা বিষয়টি যাতে আইনে থাকে সেই বিষয়ে জোর দেন।


অন্যান্য সংবাদ