রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি / ৯৬ জন দেখেছেন
আপডেট : July 12, 2021

প্রাণঘাতি করোনা ভাইরাসে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে রবিবার (১১ জুলাই) বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছিল। ৯ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশিয়া সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় নয় জন, ঝিনাইদহে ছয় জন, চুয়াডাঙ্গায় তিন জন, বাগেরহাটে দুই জন, সাতক্ষীরা, নড়াইল এবং মাগুরায় একজন করে মারা গেছেন।

এদিকে খুলনার সরকারি-বেসরকারি চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ১২ জন করোনা পজিটিভ ও পাঁচ জন করোনা উপসর্গের রোগী ছিলেন। রবিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব রোগীর মারা যান।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানের ২০০ বেডে সকাল ৮টা পর্যন্ত ১৯৯ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। রেড জোনে ১২৫ জন, ইয়েলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ জন।

 


অন্যান্য সংবাদ