মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে একদিনে ৩৬ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি / ৫২ জন দেখেছেন
আপডেট : August 6, 2021

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৬১ জন।

শুক্রবার (৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট ) বিভাগে ৩৪ জনের মৃত্যু এবং ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় নয়জন, ঝিনাইদহে ছয়জন, যশোরে পাঁচজন, মেহেরপুরে চারজন, বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৩৫৪ জন।


অন্যান্য সংবাদ