রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খুলনা বিভাগে আরও ৪১ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি / ৭১ জন দেখেছেন
আপডেট : July 29, 2021

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার (২৮ জুলাই) বিভাগে ৩১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, যশোরে ৪ জন, মেহেরপুরে ৩ জন, নড়াইল ও মাগুরায় ২ জন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯১ হাজার ৫৬৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৫৮০ জন।


অন্যান্য সংবাদ