রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খুব কম দামে চীনের কাছ থেকে টিকা মিলবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৮৬ জন দেখেছেন
আপডেট : July 14, 2021

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে খুব কম দামে ১৫ মিলিয়ন টিকা (দেড় কোটি) কিনবে।

বুধবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামলের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সভায় অংশ নেন কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে চুক্তিবদ্ধ ১৫ মিলিয়ন ডোজের মধ্যে ২ মিলিয়ন উপহার হিসেবে দিয়েছে চীন। বাকি ১৩ মিলিয়ন ডোজ এবং নতুন প্রস্তাবিত ২ মিলিয়ন ডোজ ভ্যাকসিনসহ মোট ১৫ মিলিয়ন ডোজ পূর্বের চুক্তিপত্রের উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্ট এগ্রিমেন্ট-১ এর আওতায় সরবরাহ এবং কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য ১৫ মিলিয়ন ডোজের অতিরিক্ত ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আপনারা নিশ্চিত থাকেন খুব কম মূল্যে চীনের কাছ থেকে ১৫ মিলিয়ন টিকা মিলবে।

কেমন মূল্যে টিকা কেনা হবে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আগের চেয়ে কম দামে কেনা হবে। তবে টেকনিক্যাল কারণে নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না।


অন্যান্য সংবাদ