রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক- তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ (রোববার) দুপুরে সচিবালয়ে শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে খালেদা জিয়াকে সুস্থ করতে পারেন, সেটা আগে প্রমাণ করেছেন তাঁরা। খালেদা জিয়া আগে অসুস্থ ছিলেন। তখন বিএনপি সকাল-বিকাল-সন্ধ্যায় সমাবেশ করে বলতো, খালেদা জিয়াকে বিদেশ না নিলে বাঁচবেন না, তাঁর জীবন সংকটাপন্ন। এগুলো যখন তাঁরা সমস্বরে বলছিলেন তখনই খালেদা জিয়া দুই দফায় সুস্থ হয়ে বাড়ি গেছেন।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘এবার খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে। ইতোমধ্যে রিং পরানো হয়েছে। আমরা আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি যাবেন। বিদেশ নেওয়ার যে দাবি, এটা হচ্ছে রাজনৈতিক দাবি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিসহ যারা সমালোচনা করেছেন সবাইকে দাওয়াত দেয়া হবে। এমনকি বিশ্বব্যাংকসহ সকলকে আমন্ত্রণ জানানো হবে। ’

প্রস্তাবিত বাজেটে মূলস্ফীতির লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব না, বিএনপির নেতাদের এমন মন্তব্য বিভ্রান্ত্রমূলক বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।


অন্যান্য সংবাদ