মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ক্ষুদেবার্তায় নেতাকর্মীদের যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

দেশবাসীর বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দিয়ে চলাচলে সবাইকে সাবধানতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এক ক্ষুদেবার্তায় (এসএমএস) প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রীর এই ক্ষুদেবার্তা পড়ে শোনান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের জন্য একটি মেসেজ দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যেন পদ্মাসেতু দিয়ে সাবধানে চলাফেরা করে। সেতুর উপর গাড়ি যেন ওভারটেক না করে। ভলান্টিয়াররা সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে’।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সংসদ সদস্যরা।

উল্লেখ্য, আগামি ২৫শে জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে পরদিন ২৬শে জুন থেকে।


অন্যান্য সংবাদ