সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোভ্যাক্সের আওতায় আসছে আরও ১ কোটি ৪০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক / ৬০ জন দেখেছেন
আপডেট : November 11, 2021

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ফাইজারের টিকা উপহার দেবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ক্ষুদে বার্তায় ড. মোমেন জানান, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও ২৫ জন মন্ত্রী অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪ মিলিয়ন ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা আসে। এসব টিকা কোভ্যাক্সের আওতায় পাবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে বাংলাদেশ করোনাভাইরাসের টিকা সব দেশের জনসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যে তৈরি করার দাবি জানায়। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো যেন স্থানীয়ভাবে এটি উৎপাদনে করতে পারে সেজন্য সহায়তা করার দাবিও জানানো হয়েছে।’

এ সময় তিনি জানান, দেশে এখন পর্যন্ত ৭৮ মিলিয়ন মানুষকে টিকা টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৪৬ মিলিয়ন প্রথম ডোজ এবং ৩২ মিলিয়ন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আমাদের ১৬৫ মিলিয়ন মানুষের শতকরা ৮০ ভাগকে টিকা দিতে আরও টিকার প্রয়োজন।

 


অন্যান্য সংবাদ