সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

 কোভ্যাক্সের আওতায় আরও ৭১ লাখ টিকা পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৫৯ জন দেখেছেন
আপডেট : September 22, 2021

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও ৭১ লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অক্টোবর থেকে এ টিকা বাংলাদেশে আসা শুরু হবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিনে উচ্চপর্যায়ের আলোচনায় যোগদান করেন।

সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার এ সফর সঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এর মধ্যে বেশকিছু অনুষ্ঠান ও বৈঠকে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা।

শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের আবদুল্লা শহীদ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।

বিশ্বব্যাপী মহামারির কারণে সাধারণ পরিষদ অধিবেশন হলে অনুমোদিত প্রতিনিধিদলের আকার সীমিত হবে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদর দপ্তরে ভ্রমণের পরিবর্তে পূর্বে ধারণকৃত বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়েছিল।

১০০টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান নীতিনির্ধারণী কাঠামো।


অন্যান্য সংবাদ