মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কৃষিজমি রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা করুন- প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : June 5, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন টেকসই করতে হলে পরিবেশ রক্ষা করতে হবে। কৃষি জমি ও বনভূমি সংরক্ষণ এবং বৃদ্ধি করতে হবে। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে এসব বলেন তিনি। খাদ্যে পরনির্ভলশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর আহবান জানান প্রধানমন্ত্রী।

আজ রোববার (৫ই জুন) বিশ্ব পরিবেশ দিবস, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদক, জাতীয় পরিবেশ পদক, এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান এবং সামাজিক বনায়নে অংশগ্রণকারীদের লভ্যাংশ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদক প্রদান করেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন।

প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ ঘন বসতীপূর্ণ দেশ হওয়ায় এর বনভূমি রক্ষা করা কঠিন ব্যাপার। তারপরও সরকার পরবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, সরকারের নানামূখী পদক্ষেপে দেশের বনভূমি ২২ ভাগে উন্নিত হয়েছে। এক ইঞ্চে জমিও যাতে অনাবাদি না থাকে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগামী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বদ্বীপ নির্মাণে ব্যাপকভাবে গাছ লাগানোর আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


অন্যান্য সংবাদ