রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কুমিল্লায় জমজমাট নির্বাচনী প্রচারণা

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

নির্বাচন ঘিরে সরগরম কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

সোমবার (৩০ মে) সকাল থেকে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাচ্ছেন ভোট। তবে যোগ্য প্রার্থীকে নগরপিতা হিসেবে দেখতে চান ভোটাররা।

এদিকে প্রচার-প্রচারণায় প্রার্থীদের আচরণবিধির বিষয়ে নজর রাখছে নির্বাচন কমিশন। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

এদিকে রোববার (২৯ মে) কুমিল্লায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, পেশী শক্তির ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ নেই। সহিংসতা হলে নির্বাচন বাতিল করার মতো সিদ্ধান্ত নেবে কমিশন। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে চাইলে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন।

আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


অন্যান্য সংবাদ