শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কারো সাধ্য নেই নির্বাচন ঠেকানোর: আমু

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, পৃথিবীর কারো সাধ্য নেই বাংলাদেশের নির্বাচন ঠেকানোর।
যথাসময়েই সংবিধান অনুসারে দেশে নির্বাচন হবে বলেও জানান তিনি। বুধবার (২৪ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউটস মিলনায়তনে ১৪ দল আয়োজিত ১৫ আগস্টের শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু।

এসময় দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সেপ্টেম্বর থেকে দেশের রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। বিএনপি ও জামাতের ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহবানও জানান তিনি।

অনুষ্ঠানে দলের আরেক প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির রাজনীতি এ দেশে যতদিন থাকবে, ততদিন তাদের ষড়যন্ত্র চলবে। তাই এই দলটিকে রাজনীতি থেকে বিতাড়িত না করতে পারলে দেশে শান্তি-শৃঙ্খলা আসবে না বলে মন্তব্য তার।


অন্যান্য সংবাদ