সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় কারাগারে দাঙ্গা: ৪৯ বন্দীর মৃত্যু

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : June 28, 2022
জেল থেকে পালাতে গিয়ে ৪৯ জনের মৃত্যু

জেল থেকে পালানোর চেষ্টাকালে ৪৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায়। বার্তা সংস্থা এএফপিকে কলম্বিয়ার জাতীয় কারা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছেন।

ন্যাশনাল পেনিটেনশিয়ারি অ্যান্ড প্রিজন ইনস্টিটিউটের একজন মুখপাত্র বলেছেন, এখন পর্যন্ত ৪৯ জন মারা গেছেন। তবে এই সংখ্যা ‘পরিবর্তন হতে পারে’ বলে জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ক্যারাকল রেডিও জানিয়েছে, আগুন লাগার পর পালানোর চেষ্টার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

বিদায়ী প্রেসিডেন্ট ইভান ডুক একটি টুইট বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তবে কতজনের মৃত্যু হয়েছে তা জানাননি তিনি।

তিনি বলেন, আমরা ভ্যালে দেল কওকার টুলুয়ার কারাগারে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের জন্য দুঃখিত। আমি এই ভয়ানক পরিস্থিতি স্পষ্ট করার নির্দেশ দিয়েছি। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।


অন্যান্য সংবাদ