রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনা সঙ্কট মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৯১ জন দেখেছেন
আপডেট : July 25, 2021

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

রোববার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মত বিনিময় সভায় ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, এক সময় আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি করতে পেরেছিলাম। এর ফলে জঙ্গিবাদ দমনে আমরা সফল হয়েছি। এছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিং এর মতো সমস্যাগুলোও সামাজিক আন্দোলনের মাধ্যমে বন্ধ করতে সক্ষম হয়েছি। সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ফলেই এটা সম্ভব হয়েছে। তেমনি কোভিড-১৯ মোকাবেলায়ও জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ মোকাবিলায় জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেশি। জনগনকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিটি পাড়ায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যেহেতু করোনা সঙ্কটটি দীর্ঘদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে, তাই এই কমিটিকেও দীর্ঘ সময় ধরে কাজ করার প্রস্তুতি রাখতে হবে। এই কমিটির মূল কাজ হবে মাস্ক বিতরণ ও পরিধানে জনগণকে উদ্বুদ্ধ করা, কারো করোনা উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া ও টেস্টের ব্যবস্থা করা এবং সকলকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা। পাশাপাশি, এই কমিটি জনসমাগম হয় এরূপ স্থানে তদারকি জোরদার করবে যাতে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলে। সকলের আন্তরিক সহযোগিতার ফলেই দ্রুত করোনা সংক্রমণ রোধ করা সম্ভব।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মেহেরপুরের পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।


অন্যান্য সংবাদ