রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনা মোকাবেলায় চিকিৎসকদের হাসপাতালে সংযুক্ত করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭২ জন দেখেছেন
আপডেট : July 6, 2021

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের বিভিন্ন হাসপাতালে করোনার রোগী বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসকরা হিমসিম খাচ্ছেন। এ কারণে করোনাকালীন সংকট থেকে উত্তরণের জন্য মেডিক্যাল কলেজগুলো থেকে চিকিৎসকদের হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে।

করোনারকালীন সংকট কেটে গেলে তারা আবার পূর্বের কর্মস্থলে ফিরে যাবেন। এটাকে বদলি বলা যায় না। তাদেরকে হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি এক সঙ্গে ১৩ শ চিকিৎসকের বদলি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে এই তথ্য জানান।

মন্ত্রী জানান, এই মুহূর্তে মেডিক্যাল কলেজের চিকিৎসকদের কাজের চাপ কম। হাসপাতালগুলোতে বেশি। তাই তাদের সাময়িক সময়ের জন্য সেখানে পাঠানো হয়েছে।

জাহিদ মালেক জানান, রাশিয়া থেকে করোনার ভ্যাকসিন আনার বিষয়ে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন রাশিয়া থেকে তাদের ফিরতি ম্যাসেজ পেলে কত পরিমাণ টিকা কত দামে আনা যাবে, কবে নাগাদ আনা যাবে সেসব বিষয় চূড়ান্ত হবে। তিনি জানান, আশা করছি চলতি জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।


অন্যান্য সংবাদ