রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনা পরিস্থিতির উন্নতি ঘটাতে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন-মোমেনের

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : August 3, 2021

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশসহ সারা বিশ্বে চলমান কোভিড মহামারি পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক ব্যাপক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, আমাদেরকে অবশ্যই আমাদের সর্বোত্তম সক্ষমতা অনুযায়ী সহযোগিতা করতে হবে। আর এই সহযোগিতার মাধ্যমেই আমরা এই দুর্ভোগ লাঘব করতে পারব।

পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি থেকে অনুদান হিসেবে পাওয়া ৫০টি ১০এল অক্সিজেন কন্সেন্ট্রেটর ও ১.৫ মিলিয়ন সার্জিক্যাল মাস্ক গ্রহণকালে এ কথা বলেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড মোকাবেলার ক্ষেত্রে জীবন ও জীবিকার মধ্যে যথাযথ ভারসাম্য বজায় রাখার ব্যাপারে খুবই সতর্ক। তাই, বাংলাদেশের কোভিড মোকাবেলা পদক্ষেপ অন্যান্য দেশের চেয়ে অধিক সফল।

তিনি আরো বলেন, বাংলাদেশ আরো কিছু স্বাস্থ্য-সেবামূলক ব্যবস্থা আহরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বন্ধু দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে কোভিড পরিস্থিতি থেকে উত্তরণে দৃঢ়প্রতিজ্ঞ।

এই মুহূর্তে দেশে অক্সিজেন কন্সেন্ট্রেটর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি এই চিকিৎসা সরঞ্জাম প্রদানের জন্য সিঙ্গাপুর সরকার ও সিঙ্গাপুর রেডক্রস সোসাইটিকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, আজকের এই ঘটনা বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের ভাসান চরে স্থানান্তর করার পর প্রথম দেশ হিসেবে সেখানে সিঙ্গাপুরের ত্রাণ পাঠানোর কথা উল্লেখ করে মোমেন বলেন, উভয় দেশ বিভিন্ন বৈশ্বিক ফোরামে বিভিন্ন ইস্যুতে অভিন্ন অবস্থান গ্রহন করে।

সিঙ্গাপুর বাংলাদেশে এফডিআই’র শীর্ষ পাঁচটি উৎসের অন্যতম উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সিঙ্গাপুর বাংলাদেশে বিশেষ অর্থনীতি ও শিল্প অঞ্চলগুলোতে বিনিয়োগে এগিয়ে আসবে।

 


অন্যান্য সংবাদ