মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনা টিকা দেবার লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে করোনা টিকা দেবার বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক বুলেটিনে এই তথ্য বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটির বেশি মানুষ, যা শতাংশ বিবেচনায় ৭৫.৭%। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ কোটির বেশি মানুষ, শতাংশে যা ৭০ ভাগ।। আর বুস্টার বা তৃতীয় ডোজ নিয়েছেন ২ কোটির বেশি মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখের কিছু বেশি।

বাংলাদেশে ছয়টি প্রতিষ্ঠানের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রথম ডোজ নেবার ক্ষেত্রে পুরুষের তুলনায় এগিয়ে আছে নারীরা। আর তিনটি ডোজ নেবার ক্ষেত্রে এগিয়ে আছে ঢাকা বিভাগ।

দেশে গত বছরের ২৭ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনা টিকাদান শুরু হয়। ৭ ফেব্রুয়ারি সারা দেশে ব্যাপকভাবে শুরু হয় এ কার্যক্রম।


অন্যান্য সংবাদ