সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬৯ জন দেখেছেন
আপডেট : November 2, 2021

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একিদেন আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৭৩ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২২৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জন। মৃত তিন জনই নারী।

মঙ্গলবারবিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত একদিনে সুস্থ হয়েছেন ২১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ৪৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৩১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৩৫টি। এতে আরও জানানো হয়, গত একদিনে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে মৃত তিনজনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে দুই জন এবং চট্টগ্রাম বিভাগে একজন। মৃত তিনজনের মধ্যে সরকারি হাসপাতালে দুইজন এবং বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।


অন্যান্য সংবাদ