সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় মৃত্যু ১২ জন, শনাক্ত ২.৯৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক / ৬১ জন দেখেছেন
আপডেট : October 7, 2021

দেশে আজ করোনাভাইরাসে মৃত্যু কমেছে, তবে শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৮ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ২ দশমিক ৯৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২২ হাজার ৩২১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৬৬৩ জন। গতকাল ২৪ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৭০৩ জন। দেশে এ পর্যন্ত ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৫৪ জন। শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৩ দশমিক ৪৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। গতকাল ২ জন মারা গিয়েছিল।

গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৯ জন কম মারা গেছেন। গতকাল ২১ জন মারা যায়। আজ মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।


অন্যান্য সংবাদ