সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় একদিনে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : October 30, 2021

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী দুইজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৬ জন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে। এর আগের দিন (২৯ অক্টোবর) করোনায় সাতজনের মৃত্যু হয় ও সংক্রমিত হন ৩০৫ জন।

শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১৬৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৪৪টি। এতে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন। দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে রোগী শনাক্তের মোট হার ১৫ দশমিক ১৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের বিভাগওয়ারি হিসাবে দেখা যায়, ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রামের দুইজন এবং খুলনা ও সিলেট বিভাগে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৮১ জন। এ নিয়ে মহামারি শুরুর পর করোনা থেকে চিকিৎসা শেষে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।


অন্যান্য সংবাদ