রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় একদিনে আরো ৯৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬৯ জন দেখেছেন
আপডেট : August 30, 2021

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২৬ হাজার ১০৯ জনে দাঁড়াল। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৮৫৫। এতে নতুনরোগী শনাক্ত ৩ হাজার ৭২৪। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা আরো জানায়, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে।
এর মধ্যে গত জুলাই মাসে দেশে করোনায় মৃত্যু হয় ৬ হাজার ১৮২ জনের। প্রায় দেড় বছর ধরে চলা এ মহামারিতে এর আগে কোনো মাসে দেশে এত মৃত্যু হয়নি। তার আগে বেশি মৃত্যু হয়েছিল গত এপ্রিলে, ২ হাজার ৪০৪ জনের।

বর্তমানে সারা বিশ্বেই করোনার ডেলটা ধরনের দাপট চলছে। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৪২টি দেশ ও অঞ্চলে করোনার অতি সংক্রামক এ ধরন ছড়িয়ে পড়েছে। ফলে বিশ্বজুড়েই করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল ও ভারতে।


অন্যান্য সংবাদ