সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় আরও ৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫৪ জন দেখেছেন
আপডেট : November 15, 2021

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৩৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৯২৬ জন এবং শনাক্ত হলেন ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন।

সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ২২৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৫৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৮৭৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৭০০টি। এখন পর্যন্ত ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৮২ শতাংশ শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে চার জনই পুরুষ। এরমধ্যে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন।


অন্যান্য সংবাদ