রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় আরও ১৭ জনের মৃত্যু ময়মনসিংহ মেডিক্যালে

ময়মানসিংহ প্রতিনিধি / ৬৮ জন দেখেছেন
আপডেট : July 17, 2021

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা পজিটিভ হয়ে মৃতরা হচ্ছেন– ময়মনসিংহের তারাকান্দার শাহিদা (৩৮), সদরের নাসির উদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), অপর্ণা গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), কিশোরগঞ্জের ভৈরবের আকলিমা (৪৯), শেরপুর সদরের গেন্দাফুল (৩৫) ও জামালপুরের বকশিগঞ্জের রোকেয়া (৬০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন– ময়মনসিংহের মুক্তাগাছার সোহরাব (৬৫), ফুলবাড়িয়ার পারভিন (৩৫), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সদরের আব্দুর রশিদ (৬৫), মুক্তাগাছার মরিয়ম (৭০), সদরের জেসমিন আক্তার (৬৩), ফুলবাড়িয়ার আছিয়া (৪৫), সুনামগঞ্জের দিজেন্দ্র (৬৫), ও গাজীপুরের শ্রীপুরের শিল্পী (৪০)।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৩৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

 


অন্যান্য সংবাদ