সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনায় আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬১ জন দেখেছেন
আপডেট : October 21, 2021

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ চারজন ও নারী ছয়জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮ জন এবং বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার কিছুটা কমে গত ২৪ ঘণ্টায় দেড় শতাংশে এসেছে। এ সময়ে সরকারি ও বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৬০৯ টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ২৪৩ জন রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। সেই থেকে চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩ টি নমুনা পরীক্ষা ও ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৪০ শতাংশ।

 


অন্যান্য সংবাদ