মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 17, 2022

দু’সপ্তাহের ব্যবধানে দেশে করোনা আক্রান্তের হার অস্বাভাবিক হারে বেড়েছে। সংক্রমণের হার মাত্র দশমিক ৬ থেকে প্রায় ৬ শতাংশে পৌঁছেছে। এই বৃদ্ধিকে চতুর্থ ঢেউয়ের শুরু হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ফলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে সতর্ক করেছে সরকারও। দেশব্যাপী করোনা অতিমারির সংক্রমণ হঠাৎ করে বাড়তে শুরু করেছে। জেলা শহরের চেয়ে মহানগরে সংক্রমণ বেশি। ঢাকায় সংক্রমণ বেড়েছে উদ্বেগজনক হারে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে বাড়তে শুরু করে করোনা শনাক্ত রোগির সংখ্যা। ৬ই জুন সংক্রমণের হার ছিলো ০.৯৯ শতাংশ যা ১৬ তারিখে এসে দাঁড়ায় ৫.৭৬ শতাংশে। এমন পরিস্থিতিতে কোভিড সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি বিদেশ থেকে আসা ব্যক্তিদের কোভিড নেগেটিভ ও টিকা সনদ বাধ্যতামুলক করা, জনসমাগম বর্জন, মাস্ক পরা বাধ্যতামুলক করা এবং নো মাস্ক নো সার্ভিস নীতি আবার চলুর পরামর্শ দিয়েছে।

করোনা শনাক্তের হার নিচের দিকে থাকায় হাসপাতালগুলো তাদের কার্যক্রম স্বাভাবিক করেছিলো। ঢাকার সরকারি হাসপাতালগুলোতে ৩ হাজার ৯৪টি সাধারণ শয্যার মধ্যে বর্তমানে ৩ হাজার ৮০টি খালি আছে। আর ৩৫১টি আইসিউ’র মধ্যে ৩৪৩টি খালি। ৪১৩টি হাই ডিপেন্ডেন্সি ইউনিটের এইচডিইউ মধ্যে ৪১০টি খালি আছে। পরিস্থিতি উর্দ্ধমুখী হওয়ায় আবার হাসপাতালগুলো প্রস্তুত করা হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

সব মিলিয়ে গত ১৬দিনে ১৪৮৭ জন শনাক্ত হয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর।


অন্যান্য সংবাদ